গেমটা কী?
ঢাকার জ্যামে কোনো বাস বা গাড়ি তোমার বাইকে ধাক্কা দিলে কী করবে? বাইকের বদলা-তে তুমি পুরো ঢাকা শহরে বাইক চালাও — মেট্রো রেলের নিচ দিয়ে, ফ্লাইওভারে উঠে, যেদিকে খুশি, ম্যাপ দেখে। কেউ ধাক্কা দিলে নেমে মারপিট করো (৩ রাউন্ড), নয়তো “মাফ কইরা দিলাম” বলে চলে যাও। রাস্তা থেকে ❤️ জান, চা-ফুচকা আর বাঁশ-ছাতা-জুতা-টিফিন তুলে নাও — পরের মারপিটে কাজে লাগবে। লিডারবোর্ডে সারা দেশের খেলোয়াড়দের সাথে পয়েন্ট মেলাও।
বন্ধুদের পাঠাও
কন্ট্রোল — ফোন
| বামের গোল জয়স্টিক | বাইক ঘোরাও / মারপিটে হাঁটো |
| ডানে গ্যাস (ওপরে), ব্রেক (নিচে) | গতি বাড়াও / থামাও |
| ডানের রঙিন বোতাম | ঘুষি, লাথি, ধরো, লাফ, ঠেকাও আর নতুন চাল |
| বোতাম ছাড়া স্ক্রিন টানো | চারপাশে তাকাও |
| গোল ম্যাপ ছোঁও | বড় ম্যাপ |
কন্ট্রোল — কিবোর্ড
| ↑ / ↓ | গ্যাস / ব্রেক (ধরে রাখলে পেছনে) |
| ← / → | বাইক ঘোরাও (ইউ-টার্নও) |
| M | বড় ম্যাপ |
| মারপিটে তীর-বোতাম | হাঁটো |
| F / G / R / E | ঘুষি / লাথি / ধরো / ঠেকাও |
| W, Z, X, C, V, T | আপারকাট, গুঁতো, থাপ্পড়, ল্যাং, কনুই, ঘূর্ণি লাথি |
| Q | লড়াই ছেড়ে চলে যাও |
| P / Esc | বিরতি |
টিপস
- আঘাত লাগার ঠিক আগে ঠেকাও (E) চাপলে শত্রু টলে যায় — তখন জোরে মারো।
- শত্রুর মাথায় লাল “!” দেখলেই মারো: দেড় গুণ আঘাত।
- বাঁশ বা ছাতা থাকলে ঘুষি চাপলে পেটায়; জুতা আর টিফিন ছুঁড়ে মারা যায়।
- জান কমে গেলে রাস্তায় ❤️ বেশি আসে — চোখ রাখো।
- ফোন খাড়া বা আড়াআড়ি — দুইভাবেই খেলা যায়।
🎮 আরো গেম
শীঘ্রই আরও নতুন গেম আসছে!